চুরি করেছ ছন্দ, চুরি করেছ কলম,
চুরি করেছ ভাষা,
আমি কবি নই, আমি চাষ করি,
আমি আজন্ম এক চাষা।
চাষের ক্ষেতে লাঙ্গল দিয়ে আজও আমি চলি,
নতুন করে প্রযুক্তি ভুলে, অল্প ফসল তুলি।
সাহস আমার কম নয়কো, ভয় করিনা কিছু,
শুকনো মাটি ভিজিয়ে ছুটি অঙ্কুরের পিছু।
সেথায় আছে হালের বলদ, আছে আমার কাস্তে,
চুরি করে পারে কি, চাষা কভু বাঁচতে।
ফসল চাষে সারের প্রকার অধিক ভালো নয়,
এহেন কোনো অত্যাচারে কৃষক না-পায় ভয়।
কৃষক জানে মাটির কথা, সাথে জানে গান,
প্রেমের ফসল চাষার কাছে সবচেয়ে মূল্যবান।
মাটির সাথে পানির টানে, মাঝে বসত বীজ,
ফলবে ফসল, শুভ্র বাতস জুড়ায় অন্তর নিজ।
চাষার কাছে চাষার গল্প কদিনই বা সাজে,
নিজ জন্ম, নিজ গল্প, বেসুরো গলায় বাজে।
(রচনাকাল: ১৩-৫-২০২৩ ইং।)
পাণ্ডুলিপি সংরক্ষিত
ঢাকা, বাংলাদেশ।

0 মন্তব্যসমূহ