একটা শুকনো পুকুর।
পুকুরটা ভরাবে, তুমি এই আশায়-
বৃষ্টির জন্য করছো প্রার্থনা;
কিন্তু, তোমার সেই প্রার্থনা
তাহার কাছে তা কবুল হয় না।
বৃষ্টিও ঝড়ে না।
তুমি অনাবরত কাঁদছো, 
অথচ, তোমার কান্নার জলে-
শুকনো পুকুরটা আর কখনই ভরে না.!

(রচনাকাল: ২৫-০৫-২০২৫ইং।)