কবিতা | অভিমান- ১ম খণ্ড | শামীম নিমু


এক-নয়-নয়-এক,
যাহারে কহিছিনু- ভুলিও মোরে চিরতরে, স্বর্গ যদি কভু মম চিত্তে নাড়ে!
ভুলিবো ভুলিবো কহিয়া ভুলেও তবু পারিনু না ভুলিতে আজও তাহারে৷
বেদনার তরঙ্গ বহিল ধ্যানে-
নিগূঢ় সম্বন্ধখানা ফের স্মরিনু হৃদয়ের গহীনে!
হেরেছিনু যবে প্রেমের স্বপনে-
সুখানুভবে ভরা যাবিত কূলহীন দিবস রজনীর হেলা মোরে যতবারে স্মরে ততোধিক অতলে হানে৷
এক হাজার নয়শত একানব্বই- ইহা কভু ভুলিবার নহে
পূজোর পুঁজি বত্রিশ সাল মোর পুড়িলো বেদনাময়ী অগ্নিশিখার বানে!
সালের দিগন্তে নব পূর্ণিমার বর্ষায় ভিজেছিনু যবে প্রেমে,
ওহি ভেজা প্রেমখানা শুখানু খুনসুটির পীড়ায় অনুচিত সন্দেহে!
পূজোর পুঁজি সুখের থলিতে কি লভিলো আর কি লভিনু দুজনে,
তৎক্ষণাৎ কালের অঙ্ক কষি- প্রেমের সমুদ্রে বেদনার জহর ঢেলেছিনু মোরা গুনে গুনে৷
সম্ভবতঃ সেদিন অর্ধ দিবসে সূর্যগ্রহণ ছুঁয়েছিল ভূ-মণ্ডলে!
তবো নহে, তবু অনুভবে তপ্ত রোদ্দুরে চিলের বেশে মোরা পাড়ি দিয়েছিনু দুই দুটো বিদিত পৌরপুঞ্জে৷
জেনেছিনু ক্ষেত্র দ্বয়ের নামধাম,
তবো ক্ষোভ পুষিয়া কহি নাই কেহ বিদিত পৌরপুঞ্জ অবধির শিরোনাম৷
হঠাৎ হৃদয়ের কুঠিরে ফের জাগিলো মোর স্বাদ-
স্মৃতির বারিধারায় আরও খানিক দুখ ধৌত করিতে টানিলো নরকের কাঁধ৷
পথের দুরত্বখানি বহুদূরে,
তবো পথযাত্রায় কভু স্মরি নাই বিষাদিত ক্লান্তির তীরে৷
দুখের বোঝখানা ভরা তরীতে তুলিয়া ঘুণের বৈঠা বাইনু আজও সেথাকায় উন্মাদ মগ্নে,
ফিরে ফিরে চাহি- প্রকৃতির দৃশ্য নয়নে সবি ভুলিনু যতনে৷
রেলের দুইধারে মটরশুটি আর সোনালী ফুলগুলি দুলছিল দখিনা হাওয়ায়,
তাই দেখে হাসি মনে দ্রুতগামী পৌঁছনু মধুমতি স্টেশনের প্রান্তসীমায়৷
চরণ দুখানি ছুঁতেই দেখিনু,
নধর মুখশ্রী মধ্য বয়সী একাকিনী এক নারীর তনু-
দেখিনু, শ্যামলা গালখানা হাতের তালুতে রাখিয়াছে ঠেলে,
মৃদু হাওয়ায় ঘোমটাখানা তাহার খোপার অধভাগে নড়িতেছে ঝুলে ঝুলে৷
দেখিনু তাহারে-
কুরসিতে বসিয়া পলক দু'খানি টানি টানি কাহারে যেন খুঁজিতেছে ফিরে ফিরে৷
অতঃপর দেখিনু হেলে, এ-তো কেহ নহে,
এ-তো হেরেছিনু যবে ওহি মোর প্রেয়সী ধ্যানরতে!
হায়, অকারণে কত সাল বৃথা দাহ ভুগি-
ভাগীর ভাগ্য ললাটে সহসা দৃশ্য আঁকিলো- চেনা সেই মন ময়ূরীর প্রতিচ্ছবি৷
অশ্রুশিক্ত নয়নে এক পলক চাহি- বিষম আনমনে ভাবিনু,
কালের গহীনে, সে বুঝি মোরে আমি বুঝি উহারে- চাহিবার তরে না জানি দু'জন দু'জনে অলিগলি পথে কতবার খুঁজেছিনু!
নচেৎ, দু'জনের আত্মা বাহক এমনি মুহূর্তে কহিতেছে সনে-
মোরা দু'জনে কেহই বুঝি কাহারেও খুঁজিনি কভু ক্ষনে!
ভাবিনু কল্পে এ বুঝি সৃষ্টিকর্তারই অসীম মহিমার কারবার,
নহে হেরেছিনু যবে সেই বত্রিশ সাল-এতকাল পরে কেমনে ফের ফিরে পেনু যথা নবাগত শনিবার?
দিবস তারিখখানাও অনুরূপ ওহি,
যেথায় নাহি শুধু টক ঝাল আর মিষ্টি মধুকরী কথার উর্বশী!
সদা সত্য ধৈর্যের বলিদানে ইহাই বুঝি সৃষ্টিকর্তা মোরে সঁপেছেন সৌভাগ্যে অলৌকিক রতি,
নহে তবো কহ কেহ এত সাল পরে-
তাহারই সহিত কেমনে ফের সাক্ষাৎ হইল মোর যথারীতি?
(রচনাকাল: ১৯-০৩-২০২৩ইং৷)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ