কবিতা | ধূলো মাখা পৃথিবীর প্রেম | অর্জুন চন্দ্র বিশ্বাস


যা হারানোর তা হারিয়ে গেছে, 

যা আছে, অবশিষ্ট আছে । 

পিছনে ফিরে দেখার কিছু নাই, 

সামনে দেখাই উত্তম । 

নির্বিশেষে অবশিষ্ট জীবনের পায়ের তলায় 

মিলতেই পারে, ধূলো মাখা পৃথিবীর প্রেম । 

তাতে অবহেলা করার কিছু নাই, 

মাটি ও দেহের ঘনিষ্ঠতা থাকতেই পারে । 

ভাঙা মনে ধৈর্য ও শক্তি প্রয়োজন, 

ভিক্ষার থালাও ঘুরতে পারে, নির্দয়তার ধারে ধারে । 

নিজেই যখন জীবনের বোঝা 

তবে অন্যের ঘাড়ে দোষ চাপানো ঠিক নয়, 

পৃথিবীতে আসার কারণ একটাই 

আর যাওয়ার কারণ হাজারও হয় । 

এতোসব ভেবে কিছু হয় না, 

যত ভালো ভাবেই চল দুর্ঘটনা ঘটবেই । 

কেউ বাঁচবে- কেউ মরবে- কেউবা চুরি করার ধান্দায় 

স্বার্থপর পৃথিবীতে এসব হয়েই থাকে, প্রতিফলিত হবেই । 

রচনাকাল– ১৫-০৪-২০২১ইং৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ