WHAT’S HOT NOW

ads header

Business

Life & style

Games

Sports

» » » কবিতা | বর্ণমালার ভাঁজে | মনিরা ইসলাম


একটা একটা করে বর্ণমালার বুক চিরে খুঁজেছি;
কিছু অনাহুত বর্ণমালা সাজিয়ে শব্দ খুঁজেছি;
শব্দের পর শব্দ বসিয়ে বাক্য খুঁজেছি;
একটা কবিতা লেখার আশায়-
সারাদিন মান একটা মুখ খুঁজেছি।
যে মুখে নিহিত আছে আমার বর্ণমালা
আমার কবিতার শব্দ গুচ্ছ-
যার হাসিতে লুকিয়ে আছে বাক্যশৈলি।
বর্ণমালা গুলো ভীষণ স্বেচ্ছাচারী!
রক্তচক্ষু দেখিয়ে শাসায় আমায়,
কবিতার উৎস কোথায় তোমার?
বুঝতে পারি কবিতা পাড়ায় ধর্মঘট হয়েছে!
কি নিদারুণ অসহায় আমি!
তুমি ছাড়া কবিতারাও দেয় আমাকে ছুটি।
কেন তুমি নিয়ে যাও আমার বর্ণমালা!
এমন একাকীত্বে আমি কখনো ভুগিনি।
তোমার অভিমানে বর্ণমালাও কেঁদে উঠে;
নেমে আসে- শ্মশানের নীরবতা কবিতা পাড়ায়;
আমি কেবল দগ্ধ হতে থাকি এমন বৈরিতায়।
যতবার বর্ণমালা গুলো সাজিয়েছি-
ততবার শ্লোগান শুনেছি, একটা কবিতাও হবে না৷
না এলে কবিতার পটভূমি।
বর্ণমালার ভাঁজে ভাঁজে তোমার প্রতিচ্ছবি৷
বুঝে গেলাম, তুমি ছাড়া আমার কবিত্ব অসহায়,
ভীষণ অসহায় আমি!
আমার কবিতার বর্ণমালাই তুমি।

বিশেষ দ্রষ্টব্যঃ লেখাটি পান্ডুলিপি সংরক্ষিত৷
রচনাকালঃ ৩১-০৩-২০২১ইং৷
সিরাজগঞ্জ, ঢাকা, বাংলাদেশ৷

«
Next
নবীনতর পোস্ট
»
Previous
পুরাতন পোস্ট

2 Comments: