কৌতুক | জর্দা খান | শামীম নিমু



একদিন এক কোট-টাই পরা ভদ্রলোক বয়স্ক একজন বুড়ো চাচামিয়ার সামনে এসে হঠাৎ উপস্থিত হলেন৷ ভদ্র লোকটি বুড়ো চাচামিয়াকে সামনে পেয়ে তাকে সালাম জানালেন৷ বুড়ো চাচামিয়া তাঁর সালাম গ্রহণ করে তৎক্ষণাৎ লোকটিকে চিনতে না পেরে মুখে পান চিবাতে চিবাতে তিনি বলে বসলেন,

~তোমায় তো ঠিক চিনতে পারলাম না বাবা, তোমার নামটা যেন কী?

ভদ্র লোকটি চাচা-মিয়ার প্রশ্নোত্তরে বললেন,

~চাচামিয়া জর্দা খান

ভদ্র লোকটির কথাটি শুনে চাচামিয়া তাঁর উত্তরে বললেন,

~না বাবা আমি কোনো জর্দা খাই না!

ভদ্র লোকটি এবার একটু ক্ষেপে গিয়ে উচ্চস্বরে পুনরায় বলে বসলেন,

~চাচামিয়া শুনুন, আসলে আমার নামটাই হলো "জর্দা খান৷"

রচনাকাল: ১৭-০৭-২০২০ইং৷
(বি: দ্র: জর্দা ও পান-সুপারি খাওয়া শরীর সাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ