দেড় হাত মাটি | শামীম নিমু

মাঝেমধ্যে নিজেকে আমি ভুলে যাই,
ভুলে যাই- এই গ্রাম শহরে কত রঙ বিরঙের মানুষ বাস করে,
ভুলে যাই- পৃথিবী বলতে কিছুই নেই.!
হঠাৎ আঁতকে উঠি...
মনেমনে হাসি-এরপর ভাবি, নিজেকেই আবার প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাই...
স্মরণ করি... তাহলে..?
তাহলে এই যে আমি, আমি কে..?
কোথা থেকেই বা আমি এলাম..?
আমার জন্ম..? আমার বাস..? তবে..?
তবে এতকাল ধরে আমি কোথায় বসবাস করছি.? এই যে আমার দেহ, আমার পরিচয়, এসব তবে কি..?
কারা আমার র*ক্তে সাথে মিশে র*ক্তের শিরায় চলাচল করছে..?
আমি ভীষণ আশ্চর্যান্বিত হই..! একটুখানি হাসিও বটে..!
অতঃপর একবার উপরে আরেকবার নিচের দিকে চেয়ে দেখি...
সত্যিই আমি মাটির উপর দাঁড়িয়ে- দেড় হাত মাটিরই কথা ভাবছি..!!


রচনাকাল: ১৩-০২-২০২৬ইং।

লাইক: 0
পছন্দ: 0
মন্তব্য: 0
শেয়ার: 0
👁 পঠিত: 0 জন